শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের বেহাল দশা

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ স্বাস্থ্য

নইন আবু নাঈম তালুকদার, (শরণখোলা) :  বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯ জন সিনিয়র নার্সের একসঙ্গে বদলি হওয়ায় বিপাকে পড়েছেন স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার প্রিয় গোপাল বিশ্বাস। অন্যদিকে রোগী সামলাতে তিনি হিমশিম খাচ্ছেন তাই বেহাল অবস্থার মধ্যে পড়েছে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি।


বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কার্যালয়ের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ডাক্তারের শূন্যতা থাকলেও সম্প্রতি তিনজন নতুন ডাক্তার যোগদান করায় শরণখোলা হাসপাতালে এখন ১০ জন মেডিকেল অফিসার কর্মরত রয়েছেন।

যেখানে রোগীরা স্বচ্ছন্দে চিকিৎসা সেবা নিতে পারছেন। কিন্তু গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে অটোমেশন অর্ডারের মাধ্যমে ৯ জন সিনিয়র নার্স একসঙ্গে অন্যত্র বদলি হওয়ায় বিপাকে পড়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার প্রিয় গোপাল বিশ্বাস। তিনি বলেন, একসঙ্গে এত নার্স চলে যাওয়ায় রোগীর সেবার দিতে তিনি হিমশিম খাচ্ছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি স্বাস্থ্য বিভাগ।


বিজ্ঞাপন

এ বিষয়ে নাম প্রকাশ না করা শর্তে এক প্রসুতিমা বলেন, সিনিয়র স্টাফ নার্সরা বদলি হওয়ায় এখানে যে ধরনের চিকিৎসা পাওয়া যেত তা এখন আর পাওয়া যায় না তাই বিষয়টা সমাধানে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।


বিজ্ঞাপন

এ বিষয়ে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার প্রিয় গোপাল বিশ্বাস বলেন তিনি বিষয়টি বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিমকে ডিজিটাল এক্সরে, নার্স সহ বিভিন্ন সমস্যার কথা অবহিত করেন।

এ বিষয়ে বাগেরহাট- ৪ আসনের সংসদ অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, তিনি সমস্যাগুলি শুনেছেন। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরে ডিজি সহ সিভিল সার্জন এর সাথে কথা বলে অতি শীঘ্রই নার্স সহ অন্যান্য সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

এ ব্যাপারে বাগেরহাটের সিভিল সার্জন আ স ম মাহবুবুল আলম ‌বলেন, নার্স বদলি বিষয়টি অন্য অধিদপ্তরের কাজ এটা তিনি মেইনটেনেন্স করেন না তার পরেও তিনি লিখিতভাবে ওই অধিদপ্তরে বিষয়টি অবহিত করেছেন তারা এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেননি।

👁️ 83 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *