মাঠহীন স্কুল, ঝুঁকিতে শিক্ষার্থীদের বিকাশ

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার (শরণখোলা)  :   বাগেরহাটের শরণখোলায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে খেলার মাঠ সংকুচিত হয়ে পড়ায় শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশ ঝুঁকির মুখে। নতুন ভবন নির্মাণ ও সীমানা প্রাচীরের কারণে অনেক প্রতিষ্ঠানে মাঠের বড় অংশ ব্যবহার অনুপযোগী হয়ে গেছে।


বিজ্ঞাপন

ফলে শিশু-কিশোররা খেলাধুলার সুযোগ হারিয়ে মোবাইল ফোন ও ঘরবন্দি জীবনে অভ্যস্ত হয়ে পড়ছে। শরনখোলা সরকারি ডিগ্রী কলেজের শিক্ষার্থী জিহাদ হাওলাদার জানায়, আগে প্রতিদিন বিকেলে খেলাধুলা হলেও এখন মাঠের অভাবে সময় কাটে মোবাইলে।

স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ইয়াসিন বলেন, খেলাধুলা কমে যাওয়ায় শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও মনোযোগে প্রভাব পড়ছে।


বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎস প্রিয় গোপাল বলেন নিয়মিত শারীরিক পরিশ্রম না থাকায় শিশুদের মধ্যে স্থূলতা, দৃষ্টিশক্তি সমস্যা ও মানসিক চাপ বাড়ছে। এতে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যাচ্ছে।


বিজ্ঞাপন

উপজেলা শিক্ষা কর্মকর্তা মনির আহমেদ জানান, জমির সীমাবদ্ধতার কারণে আলাদা মাঠ রাখা কঠিন হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সচেতন মহলের দাবি, শিক্ষার্থীদের সুস্থ বিকাশে মাঠ রক্ষা ও নতুন মাঠ তৈরির উদ্যোগ জরুরি।

👁️ 33 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *