রাজৈরে ১০৬ জন খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহালের দাবীতে মানববন্ধন প্রতিবাদ মিছিল ও ইউএনও বরাবর স্মারকলিপি পেশ

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ আলী শেখ, (মাদারীপুর)  :  মাদারীপুরের রাজৈরে ১০৬ জন খুচরা সার বিক্রেতা আইডি কার্ড ও ট্রেড লাইসেন্স বহালের দাবীতে মানববন্ধন প্রতিবাদ মিছিল ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান হয়েছে।


বিজ্ঞাপন

(৫ মার্চ বৃহস্পতিবার) সারে ১১টায় রাজৈর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও অফিসারের অফিসের সামনেই এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন এই সার বিক্রেতারা। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন ও তাদের এই লাইসেন্স বহালের দাবী জানান।

এসময় খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ রাজৈর উপজেলা শাখার সভাপতি রসরাজ চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজল কর্মকার, নরুল ইসলাম ও সার ডিলার নিরান রায়সহ প্রমূখ।


বিজ্ঞাপন

মানববন্ধন শেষে সার বিক্রেতারা প্রতিবাদ মিছিলটি নিয়ে রাজৈরের প্রধান সড়ক প্রদক্ষিন করে ও উপজেলা কৃষি অফিসের সামনে গিয়েও বিভিন্ন স্লোগান দেয়। পরে ইউএনও মো মাহফুজুল হকের কাছে লিখিত স্মারকলিপি দেন।


বিজ্ঞাপন
👁️ 24 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *