যশোরের ২০টির অধিক মামলার আসামি চরমপন্থি নেতা নাসির শেখ ওরফে গোফরান ডিবি পুলিশের হাতে আটক, আলামত উদ্ধার

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

সুমন হোসেন, (যশোর)  :  যশোরের অভয়নগর থানায় দায়ের করা একটি চাঞ্চল্যকর চাঁদাবাজি ও ডাকাতির মামলায় বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা ও কথিত গোফরান বাহিনীর প্রধান মোঃ নাসির শেখ ওরফে গোফরান (৪০) এবং তার সহযোগী মোঃ সোহেল রানা (২৮) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর।


বিজ্ঞাপন

গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিঃ) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম খুলনা জেলার রূপসা থানাধীন জাবুসা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ

সময় তাদের হেফাজত থেকে মামলার আলামত হিসেবে ১টি YAMAHA R15 মোটরসাইকেল, ১টি HP ল্যাপটপ এবং ১টি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১ মার্চ ২০২৬ রাতে অভয়নগর উপজেলার গোপিনাথপুর গ্রামে এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসামিরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা নগদ টাকা, মোটরসাইকেল, ল্যাপটপ ও মোবাইল ফোন লুট করে নেয়।


বিজ্ঞাপন

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, নাসির শেখ ওরফে গোফরান এর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও বিস্ফোরকসহ মোট ২০টিরও অধিক মামলা এবং ১১টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

অপরদিকে সোহেল রানার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের ১৬ মার্চ ২০২৬ তারিখে সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

👁️ 31 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *