নরসিংদীর ব্রাহ্মন্দী কে,কে,এম সরকারি উচ্চ বিদ্যালয় ৯৫ ব্যাচ এর দোয়া ও ইফতার অনুষ্ঠিত

Uncategorized গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

মোঃ কামাল হোসেন প্রধান, (নরসিংদী)  :  নরসিংদীর ব্রাক্ষন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ ৯৫ ইং সনের ছাত্রদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় পবিত্র রমজান মাস উপলক্ষে অদ্য ১৯/৩/২০২৫ ইং বৃহস্পতিবার ২৯ রমজান উপলক্ষে ব্রাহ্মন্দী কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয় এর ক্লাসরুমে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।


বিজ্ঞাপন

উক্ত আলোচনা সভায়,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে ১৯৯৫ ইং এস এস সি শিক্ষাবর্ষের শতাধিক শিক্ষার্থী উপস্থিত হয়েছেন। ২৯ শে রমজান উপলক্ষে ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সারা দেশের কর্মজীবী ৯৫ শিক্ষার্থী বন্ধু দের মধ্যে এমন একটি দিন প্রতি বছর যেন খুঁজে পাই সে আশায় একটি বছর পার করতে হয় ৯৫ এস এস সি শিক্ষার্থীদের। শত ব্যস্ততার মাঝেও খুঁজে পান অতিতের স্মৃতি শাখা,আনন্দ উল্লাস এরই মাঝে একটু শান্তিতে নিঃশ্বাস ফেলেন অনেকেই।

উক্ত আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে আলোচনা শেষে মোনাজাত করেন ব্রাহ্মন্দী কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল হাই স্যার।


বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন মোঃ আকরামুল হাসান মিন্টু। /এস.এ.এম আরবাতুজ্জামান (প্রলয়)। ৩ মোঃ আমজাদ হোসেন (শাহীন) ।  মোঃ মাহবুবুর রহমান (সেলিম)। / মোঃ সাইদুর রহমান (রবিন)। /মোঃ নিপু ।  মোঃ সুমন।  এডভোকেট রফিকুল ইসলাম ।


বিজ্ঞাপন

সাংবাদিক মোঃ কামাল হোসেন প্রধান প্রমোখ। যেতে নাহি চায় তবু যেতে দিতে হয়, হায়রে হায় দিন চলে যায় তবুও ধরে রাখবো স্মৃতি, এই কামনায় ,সকলের প্রতি রইল পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা,ঈদ মোবারক।

👁️ 23 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *