মোরেলগঞ্জ বলইবুনিয়া আমবাড়ীয়াতে প্রদীপ ও প্রভাসের বসত ঘরপুড়ে পুড়ে ছাই

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ ফিরোজ আহমেদ তালুকদার, (বাগেরহাট মোরেলগঞ্জ)  : বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের আমবাড়ীয়া গ্রামের মৃতঃ প্রফুল্ল শিকদারের ২ পুত্র প্রদীপ কুমার শিকদার ও প্রভাস কুমার শিকদারের একটি দোতলা কাঠের বসত ঘর গত শনিবার,  ২১ মার্চ,  শনিবার বিকাল ৫ টা ৩০ মিনিটে আগুনে পুড়ে বস্মিভূত হয়।


বিজ্ঞাপন

আগুন লাগার কারণ জানা যায় যে,সিলিং ফ্যানের বৈদ্যুতিক তার পুড়ে এ আগুন লেগেছে বলে জানা যায়। এ অগ্নিকাণ্ডে ৩০(ত্রিশ)লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়।

আগুন লাগার সময় তাদের বড় ধরনের কাঠের দোতলা বসত ঘরটিতে কেউ ছিলনা,বাড়ীর সবাই পাশের বাড়িতে ঘুরতে যায় এ সময় বিদ্যুতের তারে আগুন লেগে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে তারা জানান।


বিজ্ঞাপন

বসত ঘরে আগুন লাগার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে যায় এবং গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়ায় আগুন আরও দাউ দাউ করে জলে ওঠে।


বিজ্ঞাপন

এ সময় প্রদীপ ও প্রভাসের মা শান্তি দেবী এসে তালা খুলে দেখে ঘরের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে,তখন ডাক চিৎকার করার সঙ্গে সঙ্গে আগুন নেভানোর জন্য মানুষজন ছুটে আসে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে ছুটে যান,তারা যেতে যেতে শেষ রক্ষা হলো না,আগুনে পুড়ে বসত ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।

ঘরে থাকা স্বর্ণের ১ ভড়ির বেশি চেইন, ১ টা আংটি ১ জোরা কানের দুল,এছাড়া রুপার ১ জোড়া পায়ের নুপুর,চেইন, হাতের বেসলেট ১ জোড়া ১টি সিঁদুর দানী সহ নগদ ৪ (চার)লক্ষাধীক টাকা পুড়ে যায়। ২টা মোবাইল ফোন,২ টি সিলিং ৪ টি খাচা ফ্যান পুড়ে যায়।

রাইস কুকার গ্যাসের চুলা আসবাবপত্র শোকেজ আলমারি খাট পালঙ্ক বাক্স ট্রাঙ্ক সহ যাবতীয় ঘরের মালামাল পুড়ে যায়। বছরের খোরাক বাবদ ২৭ মন চাল,ধান ডাল সরিষা রবিশস্য এবং জমির দলিল পত্র দরকারী কাগজ পত্রাদি পুড়ে ছাই হয়ে যায়।

চার কক্ষ বিশিষ্ট সৌন্দর্যময় কাঠের দোতলা বড় বসত ঘরটি পুড়ে গিয়ে তিরিশ লক্ষাধীক টাকার ক্ষয় ক্ষতি হয় জানান। আমবাড়ীয়া গ্রামের মৃতঃ প্রফুল্ল শিকদারের পুত্র প্রদীপ ও প্রভাস ২ ভাই প্রাইভেট ফার্মে কাজ করে জীবন নির্বাহ করেন, তাদের বসত ঘর পোড়ার ফলে তারা সব কিছু হারিয়ে সম্পূর্ণ সহায় সম্বল হীনহয়ে পরে।

👁️ 25 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *