
মোঃ গোলাম কিবরিয়া, (রাজশাহী) : রাজশাহীর বাগমারা উপজেলার বাইগাছা সুজনপালশা গ্রামের মোঃ ফাইজুল ইসলাম আরাম আয়েশের এনজিও ব্যাংকের চাকরি ছেড়ে রাস্তায় ও বাজারে ফেরি করে চা ও কফি বিক্রি করছেন। তিনি জানান, এটি আমার স্বাধীন পেশা, এবং আমি আমার ইচ্ছে মতো কাজ করতে পারি।”

“সুদের চাকরিতে বরকত নেই। তাই চাকরি ছেড়ে রাস্তায় ফেরি করে চা ও কফি বিক্রি করছি।”ফাইজুল ইসলাম বলেন, “চা বিক্রি ছাড়াও আরও অনেক ক্ষুদ্র ব্যবসা রয়েছে।
দেশে যারা বেকার বসে আছেন, তারা বেকার না থেকে স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করুন। আলহামদুলিল্লাহ, সঠিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে বরকত আল্লাহ তায়ালা দিচ্ছেন, এবং আমি আমার ব্যবসা করে সুন্দরভাবে সংসার চালাতে পারছি।

এটি আমার স্বাধীন পেশা, এবং আমি আমার ইচ্ছে মতো কাজ করতে পারি।” স্থানীয়রা জানিয়েছেন, ফাইজুলের এই উদ্যোগ অনেকের জন্য অনুপ্রেরণার উৎস। স্বল্প পুঁজিতেও সঠিক পরিকল্পনা এবং নিষ্ঠার মাধ্যমে সফল ব্যবসা সম্ভব, এটি প্রমাণ করেছেন তিনি।

