শরণখোলায় মাদক কারবারিদের গ্রেফতারের পর ওসির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার, (শরণখোলা)  :  বাগেরহাটের শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ রোকেয়া খানম শীর্ষ মাদক কারবারি সহ বেশ কয়েকজন মাদক কারবারি ও মাদক সেবিদের গ্রেফতারের পর তার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করে।


বিজ্ঞাপন

এর প্রতিবাদে ৬ আগষ্ট বিকেলে উপজেলার পাঁচটা রাস্তার মোড়ে উপজেলা মৎস্যজীবী দলের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

একই সঙ্গে শরণখোলাকে মাদকমুক্ত করতে ওসির নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রতি সমর্থনও জানায় তারা।

উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শিমুল খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তুহিন কাজীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. দুলাল ফরাজী, উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম,


বিজ্ঞাপন

বক্তারা বলেন, শরণখোলাকে মাদকমুক্ত করতে ওসি রোকেয়া খানম যেসব উদ্যোগ নিয়ে ইতিমধ্যে শীর্ষ মাদক কারবারি সহ বেশ কয়েকজন মাদক কারবারি গ্রেফতারের পর একটি সংঘবদ্ধ চক্র যে চক্রান্ত শুরু করেছে তা প্রতিহত করার ঘোষণা দেন।


বিজ্ঞাপন
👁️ 278 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *