সুনামগঞ্জের তাহিরপুরে জ্বরে আক্রান্ত হাজং গৃহবধূকে ধর্ষণচেষ্টা

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি, (সুনামগঞ্জ)  :  সুনামগঞ্জের তাহিরপুরে রাজাই সীমান্ত গ্রামে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (২২ মার্চ) বিকাল ৩টার দিকে বসতঘরে ঢুকে জ্বরে আক্রান্ত ঘুমন্ত অবস্থায় ওই হাজং গৃহবধূকে ধর্ষণচেষ্টা করেন নুরুল ইসলাম ওরফে নুরুল নামে এক যুবক।


বিজ্ঞাপন

এদিকে স্থানীয় সালিশকারীদের বাঁধার মুখে ভিকটিমের পরিবার থানায় আইনি সহায়তা নিতে পারছেন না। ধর্ষণচেষ্টায় অভিযুক্ত নুরুল ইসলাম ওরফে নুরুল (৩৫) তাহিরপুরের উত্তর বড়দল ইউনিয়নের ছড়ারপাড় গ্রামের জম্মত আলীর ছেলে।

সোমবার (২৩ মার্চ) বেলা পৌনে ৪টার দিকে তাহিরপুরের রাজাই সীমান্ত গ্রামের ধর্ষণ চেষ্টার শিকার ভিকটিম, তার পরিবার ও সীমান্ত গ্রামের মানুষজন জানান, রোববার রাজাই সীমান্ত গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হাজং সম্প্রদায়ের জ্বরে আক্রান্ত এক হাজং গৃহবধূ নিজ করেই ঘুমিয়ে ছিলেন।


বিজ্ঞাপন

পার্শ্ববর্তী ছড়ারপাড় গ্রামের জম্মত আলীর ছেলে ওই গৃহবধূর ঘরে ডুকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করেন। ওই গৃহবধূর চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে নুরুল ইসলামকে মারধর করে বেঁধে রাখে।


বিজ্ঞাপন

খবর পেয়ে পিতা জম্মত আলী, তার পরিবারের লোকজনসহ স্থানীয় সালিশকারীদের নিয়ে এসে কৌশলে নুরুল ইসলামকে ছাড়িয়ে নিয়ে যান।

এরপর ভিকটিম গৃহবধূ, তার পরিবারের সদস্যদের ধর্ষণ চেষ্টার ঘটনাটি থানায় আইনি সহায়তা না নিতে বাঁধা প্রদান করেন স্থানীয় সালিশকারীরা। এ বিষয়ে জানতে চাইলে নুরুল ইসলাম বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

তাকে বেঁধে রাখা, পরিবার ও সালিশকারীদের মাধ্যমে তাকে ছাড়িয়ে আনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি সালিশকারীরা মীমাংসা করার দায়িত্ব নিয়েছেন।

👁️ 30 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *