চাপাইনবয়াবগঞ্জ ভোলাহাটে বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক !

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

এম. এস. আই শরীফ, (চাঁপাইনবাবগঞ্জ)   : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে (৮ই এপ্রিল২৬) বুধবার রাত সাড়ে ৮ টার দিকে ৯৮ বোতল ভারতীয় মাদকদ্রব্য ইসকাপ সিরাপসহ ১ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়েছে।


বিজ্ঞাপন

পুলিশের হাতে আটককৃত ব্যক্তি মোঃ গোলাম রব্বানী (২৭)। তিনি উপজেলার মুশরীভূজা এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মোঃ জালাল উদ্দিন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে রাব্বানীকে আটক করে। এ সময় তার কাছ থেকে অবৈধভাবে সংরক্ষিত ৯৮ বোতল ভারতীয় ইসকাপ সিরাপ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন

এ ঘটনায় ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০৩/ তারিখ ০৯ এপ্রিল ২০২৬ ইং।


বিজ্ঞাপন

ভোলাহাট থানার সদ্য যোগদানকৃত নয়া অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক জানান, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

👁️ 214 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *