দিনাজপুর সীমান্তে বিজিবি’র নতুন বিওপি ক্যাম্পের উদ্বোধন

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি , (দিনাজপুর)  : দিনাজপুরের বিরল উপজেলার সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান দমন ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে একটি নতুন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলার সীমান্তবর্তী মৌচোষা এলাকায় অবস্থিত এ বিওপি ক্যাম্পের উদ্বোধন করা হয়।

বিজিবি’র উত্তর-পশ্চিম রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের- পিএসসি, জি+ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ‘মৌচোষা’ বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি বিওপি প্রাঙ্গণে একটি আমগাছের চারা রোপণ করেন।


বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিকূল পরিবেশেও দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত দিয়ে কোনো দুষ্কৃতকারী যাতে অবৈধ কার্যক্রম পরিচালনা করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে। সে বিষয়ে বিজিবি সর্বদা সতর্ক ও বদ্ধপরিকর।


বিজ্ঞাপন

তিনি বলেন, সীমান্ত এলাকায় জ্বালানি ও ভোজ্যতেলের পাচার প্রতিরোধে বিশেষ চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্যভিত্তিক সহযোগিতা অব্যাহত থাকলে সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর আওতাধীন কিশোরীগঞ্জ ও রামচন্দ্রপুর বিওপির মধ্যবর্তী শূন্যরেখা সংলগ্ন এলাকায় মাদক, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নতুন এই ‘মৌচোষা’ বিওপি স্থাপন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবি’র দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান প্রমুখ।

👁️ 290 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *