রংপুরের তারাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

Uncategorized গ্রাম বাংলার খবর দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন রংপুর সারাদেশ

সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর)  :  রংপুরের তারাগঞ্জ উপজেলা-এর সয়ার ইউনিয়নের কুঠিপাড়া এলাকায় (২৪ মে ) সন্ধ্যা ৬ ঘটিকায়য় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: মোখলেসুর রহমান (৩৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার রুস্তম আলীর ছেলে।


বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, মোখলেসুর রহমান দিনভর ধান কাটার কাজ করছিলেন। কাজ শেষে সন্ধ্যার দিকে বাড়িতে এসে নিজের অটোরিকশাটি চার্জে লাগানো অবস্থায় দেখতে পান। পরে চার্জিং খুলতে গেলে ভেজা হাতে বৈদ্যুতিক সংযোগ স্পর্শ করায় তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানান স্থানীয়রা।


বিজ্ঞাপন

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত মোখলেসুর রহমানের আকস্মিক মৃত্যুতে পরিবারে চলছে আহাজারি। প্রতিবেশীরা জানান, তিনি পরিশ্রমী ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 263 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *