খুলনায় ডিউটিরত অবস্থায় পুলিশ কনস্টেবলের মর্মান্তিক আত্মহত্যা

Uncategorized আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন মানবিক খবর সারাদেশ

নিজস্ব প্রতিনিধি  (খুলনা)  :  খুলনায় দায়িত্ব পালনরত অবস্থায় এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরীর রেলওয়ে পুলিশ লাইন্সের অস্ত্রাগার এলাকায় এ দুঃখজনক ঘটনা ঘটে।


বিজ্ঞাপন

নিহত কনস্টেবল সম্রাট বিশ্বাস গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পদ্মবিলা এলাকার বাসিন্দা শৈলেন বিশ্বাসের ছেলে। তার স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ম্যাগাজিন গার্ডে দায়িত্ব পালনকালে নিজের ব্যবহৃত চাইনিজ রাইফেল দিয়ে তিনি আত্মহত্যা করেন।


বিজ্ঞাপন

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে খুলনা রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।


বিজ্ঞাপন

খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান জানান, গত বছরের ৩ নভেম্বর সম্রাট বিশ্বাস এখানে যোগদান করেন এবং দায়িত্ব পালনে তিনি নিয়মিত ও শৃঙ্খলাবদ্ধ ছিলেন। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত তার ডিউটি ছিল এবং ওই সময়ের মধ্যেই ঘটনাটি ঘটে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং ইতোমধ্যে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

👁️ 42 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *