নিয়মবহির্ভূত ডেপুটেশন: গোপালগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে আদালতের সমন

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে অবৈধভাবে ডেপুটেশনে (প্রেষণে) বদলি করার অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।


বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) গোপালগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক এই আদেশ প্রদান করেন। আদালতের জারিকৃত এই সমনে অভিযুক্তদের আগামী ৫ মে, ২০২৬ তারিখে সশরীরে আদালতে উপস্থিত হয়ে ঘটনার ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

​মামলার এজাহার অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিরা হলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জোৎস্না খাতুন, কোটালীপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিব হাসান মুন্সি, ঘাঘরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নমিতা মন্ডল এবং সহকারী শিক্ষক দিপক গাইন ও সম্পা মল্লিক।


বিজ্ঞাপন

​মামলার বিবরণ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, কোটালীপাড়া উপজেলার ৬ নম্বর ঘাঘরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তপতী বাড়ৈকে কোনো যৌক্তিক কারণ বা যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই ডেপুটেশনে অন্য স্থানে বদলি করা হয়। শিক্ষিকা তপতী বাড়ৈয়ের অভিযোগ, এই বদলি প্রক্রিয়াটি সম্পূর্ণ নিয়মবহির্ভূত এবং এর পেছনে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করা হয়েছে।


বিজ্ঞাপন

বিভাগীয় পর্যায়ে প্রতিকার না পেয়ে গত সপ্তাহে ভুক্তভোগী শিক্ষিকা নিজেই বাদী হয়ে গোপালগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালতে একটি মামলা দায়ের করেন। প্রাথমিক শুনানি শেষে আদালত অভিযোগটি আমলে নেন এবং প্রাথমিক সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে এই সমন জারি করেন।

আদালতের এই আদেশের ফলে স্থানীয় শিক্ষা প্রশাসনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত কর্মকর্তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে আগামী ৫ মে তাদের আদালতে হাজির হয়ে এই বদলির আইনি ভিত্তি ও কারণ ব্যাখ্যা করতে হবে।

ভুক্তভোগী শিক্ষিকা তপতী বাড়ৈ জানান, তাকে নিয়মবহির্ভূতভাবে হয়রানি করার উদ্দেশ্যে এই বদলি করা হয়েছে এবং তিনি ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছেন। শিক্ষা সংশ্লিষ্ট সচেতন মহল মনে করছেন, নিয়মবহির্ভূত বদলি বা ডেপুটেশন শিক্ষা ব্যবস্থার স্বাভাবিক পরিবেশকে বিঘ্নিত করে। আদালতের এই পদক্ষেপ প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক হবে।

উল্লেখ্য কোটালীপাড়া উপজেলা শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত যোগদানের পর থেকেই গোপালগঞ্জ জেলা শিক্ষা অফিসারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে বেআইনি ও বিধি বহির্ভূতভাবে মৌখিক ডেপুটেশন দিয়ে শিক্ষকদের হয়রানি ও অনৈতিক সুবিধা আদায় করছেন। এ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও অদৃশ্য কারণে জেলা শিক্ষা অফিসার শেখরঞ্জন ভক্তের বিরুদ্ধে কোন ব্যবস্থাই গ্রহণ করেননি।

👁️ 42 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *