সরিষাবাড়ীতে সমাজ সেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে সেবা পাইয়ে দিতে ঘুষ চাওয়ার অভিযোগ 

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

সরিষাবাড়ী (জামালপুর)  প্রতিনিধি  :  জামালপুরের  সরিষাবাড়ীতে সমাজ সেবার সরকারি সুবিধা নিতে গিয়ে ভুক্তভোগীরা পড়ছেন চরম ভোগান্তিতে। প্রতিবন্ধী,ক্যান্সার রোগী,কিডনি রোগী, হৃদরোগী, বয়স্ক, বিধবা ও পঙ্গুসহ অসহায় মানুষের জন্য সরকার ভাতা ও নানা সহায়তা বরাদ্দ করলেও সেই সুবিধা পৌঁছাচ্ছে না প্রকৃত প্রাপকদের হাতে। অভিযোগ উঠেছে, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর(খন্ডকালীন) আনিছুর রহমান আনিছ এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ বাণিজ্যে সেবা পাইয়ে দেওয়ার একাধিক অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন

সেবা গ্রহীতা কিডনি রোগী মোর্শেদা বেগমের ভাগ্নে শিহাব উদ্দিন অভিযোগ করে জানায়, সরিষাবাড়ী উপজেলা সমাজ সেবায় সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আনিছুর রহমান আনিছ মোবাইলে ৭ হাজার টাকা ঘুষ দাবী করেন।৭ হাজার টাকা দিলে আজকেই টাকা অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে।এটাকা জামালপুর অফিসেও দিতে হবে।ঘুষ চাওয়ার বিষয়ে কল রেকর্ডিং রয়েছে।

সরেজমিনে অনুসন্ধানে দেখা  যায়,অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আনিছুর রহমান আনিছ সমাজ সেবা অফিসারের টেবিলে ল্যাপটপ রেখে দেদারসে কাজ করে যাচ্ছে।অদৃশ্য শক্তির ছত্রছায়ায় তিনি ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম চালিয়ে যাচ্ছেন নির্ভয়ে।


বিজ্ঞাপন

এবিষয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আনিছুর রহমান আনিছ এর মুঠোফোনে একাধিক বার কল করলে তিনি রিসিভ করেননি।


বিজ্ঞাপন

ইতোমধ্যে ভুক্তভোগীর কাছে  ঘুষ চাওয়ার  কল রেকর্ডিং সাংবাদিকের হাতে পৌঁছালে,  সরিষাবাড়ী সমাজ সেবা অফিসার মদন গোপালকে আনিছুর রহমান আনিছ এর ঘুষ বাণিজ্যের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি সম্পর্কে বলেন, আনিছুর রহমান আনিছ আমার অফিসের সরকারি কেউ না।তিনি এখানে খন্ডকালীন চাকরি করেন।

এবিষয়ে সমাজ সেবা অধিদপ্তর,জামালপুর কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলাম মুঠোফোনে জানান,বিষয়টি আমি দেখছি।

👁️ 33 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *