আখাউড়ায় পড়াশুনার চাপ দেওয়ায় পরিবারের সাথে অভিমানে কিশোরীর বিষপানে আত্মহত্যা !

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোহাম্মদ হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া)  :  আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে গতরাত সাড়ে ৯ টার সময় মোছা. তাবাসসুম (১৩) নামে এক স্কুল ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে।


বিজ্ঞাপন

মৃত তাবাসসুম খরমপুর কল্লা শহীদ উচ্চ বিদ্যালেয় অষ্টম শ্রেণীতে অধ্যায়নরত ছিল। সে উত্তর ইউপির আনোয়ার পুর গ্রামের দেওয়ান খন্দকারের কন্যা। জানা গেছে, তার পিতা-মাতা লেখাপড়ার জন্য চাপ সৃষ্টি করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে তাবাসসুম অভিমান করে বিষ পান করলে তাকে উদ্ধার করে আত্মীয়-স্বজনরা আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।


বিজ্ঞাপন

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ২১ মে দুপুর ০১ টার সময় মৃত্যু বরণ করেন। মোঃ হাবিবুর রহমান। ২২!৫!২০২৬। ০১৭৩১৫৭০৫২৩


বিজ্ঞাপন
👁️ 25 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *