আখাউড়ায় জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

Uncategorized অনিয়ম-দুর্নীতি আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ হাবিবুর রহমান,  (ব্রাহ্মণবাড়িয়া)   :   ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া বাজারে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন ভুক্তভোগী এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীরা।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার মোগড়া বাজারে জলাবদ্ধতা দূরীকরণ ও পানি নিষ্কাশনের জন্য পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মোগড়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূঁইয়া, মোগড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ২নং ওয়ার্ড সেক্রেটারী আবু হানিফ, ডা. আবু জাহের, ইকবাল মিয়া ও মাসুক মিয়া বক্তব্য রাখেন।


বিজ্ঞাপন

এ সময় বক্তারা বলেন, আখাউড়া উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী মোগড়া বাজারে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বছর বর্ষাকালে বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। এবারও টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় অর্ধশতাধিক পরিবার চরম ভোগান্তির মধ্যে দিন কাটাতে হয়। সামান্য বৃষ্টিতেই বাজারের রাস্তা ডুবে যায়।


বিজ্ঞাপন

এতে ডোবা- নালার পয়ঃনিষ্কাশনের ময়লা দীর্ঘ সময় আটকিয়ে থাকে। স্থানীয় বাসিন্দারা বিশেষ করে শিশু ও বয়স্করা গৃহবন্ধী হয়ে পড়ে। কর্মজীবী বা বাজারে আগত লোকজন বাধ্য হয়ে এ ময়লা পানি দিয়েই আসাযাওয়া করতে হয়।

এ সময় বক্তারা বলেন, বিশেষ করে মোগড়া বাজার উত্তর চৌমুহনী হতে নান্নু ভূঁইয়া মার্কেট পর্যন্ত ড্রেন না থাকায় চরম ভোগান্তি পোহাচ্ছেন অন্তত অর্ধশতাধিক পরিবার ও বাজারের ব্যবসায়ীরা।
এলাকাবাসীর দাবি অবিলম্বে উন্নত

ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে দ্রুত জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। অন্যথায় আগামীতে আখাউড়া – কসবা সড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান তারা। মোঃ হাবিবুর রহমান। ২২!৫!২০২৬! ০১৭৩১৫৭০৫২৩

👁️ 25 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *