বন বিভাগ বলছে হিট স্ট্রোক  : আলী বান্দা পর্যটন কেন্দ্রে হরিণের সদ্যজাত শাবকটি বাঁচানো যায়নি

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম,  (শরণখোলা)  :  সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলী বান্দা পর্যটন কেন্দ্রে পর্যটকদের প্রদর্শনীর জন্য বিশেষ ব্যবস্থায় আটকে রাখা একটি চিত্রল হরিণের সদ্যজাত বাচ্চাটি বাঁচানো সম্ভব হয়নি। খাঁচা বন্দী পরিবেশে গাছের ছায়ার অভাব ও পরিচর্যার অভাবে সদ্যজাত হরিন শাবক টি মারা যায় বলে ধারনা করা হচ্ছে।


বিজ্ঞাপন

মৃত হরিন শাবকটি সংলগ্ন এলাকায় মাটিচাপা দেয়া হয়েছে বনবিভাগ সূত্র নিশ্চিত করেছে।

অনুসন্ধানে জানাগেছে, সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের আলী বান্দা এলাকায় পর্যটন কেন্দ্র নির্মাণের পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এখানে পর্যটকদের আকৃষ্ট করতে নির্ধারিত স্থানে বিশেষ ব্যবস্থায় খাচা তৈরি করে ৫টি চিত্রল হরিণ আটকে রাখা হয়।


বিজ্ঞাপন

আটকে রাখা হরিণগুলোর মধ্যে একটি চিত্রল হরিণ গত দু’দিন আগে (২ জুন) একটি বাচ্চা প্রসব করে। বুধবার (৩ জুন) ফুটফুটে হরিণ শাবক টি মারা যায়।


বিজ্ঞাপন

হরিনগুলো আটকে রাখার ঐ সংরক্ষিত এলাকা টুকুতে কোন গাছপালা না থাকায় ছায়ার যেমন ব্যবস্থা নেই। তেমনি নেই সুপেয় পানির ব্যবস্থা।

সুন্দরবন সহ ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি ফরিদ খান মিন্টু বলেন, হরিণ খুবই সংবেদনশীল প্রানী। তার বেড়ে ওঠা ও বেঁচে থাকার জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে

এ ব্যাপারে জানতে চাইল শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো.শফিকুল ইসলাম হরিন শাবকটির মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, প্রচন্ড গরমে হিট স্ট্রোক এর কারনে সদ্যজাত হরিন শাবকটি মারা যেতে পারে।

উর্দ্ধতন কর্মকর্তাদের অবহিত করার পর তাদের নির্দেশে মৃত হরিন শাবকটি সংলগ্ন বনাঞ্চলে মাটিচাপা দেয়ার কথা জানান তিনি।

👁️ 29 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *