গোপালগঞ্জে অগ্নিবীণা সাহিত্য সাংস্কৃতিক সংসদের ৫০তম আড্ডা অনুষ্ঠিত

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :   “সাহিত্য সংস্কৃতি হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল অগ্নিবীণা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের ৫০তম আড্ডা। ১২ জুন (শুক্রবার) বিকাল ৪টায় গোপালগঞ্জ জেলা বার সমিতি মিলনায়তনে এই সাহিত্য আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

​সংগঠনের আড্ডার এই বিশেষ আয়োজনে সভাপতিত্ব করেন অগ্নিবীণা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি অ্যাডভোকেট আবু হেনা মোস্তফা কামাল মুকুল। অনুষ্ঠানটি চমৎকারভাবে পরিচালনা করেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা শেখ ফরিদ আহমেদ।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহমুদ আলী খন্দকার। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সমাজ পরিবর্তনের অন্যতম প্রধান চালিকাশক্তি হলো সাহিত্য ও সংস্কৃতি। তরুণ প্রজন্মকে অবক্ষয় থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ সমাজ গঠনে অগ্নিবীণার মতো সংগঠনের এমন নিয়মিত সাহিত্য চর্চা প্রশংসনীয় ভূমিকা রাখছে।”


বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সিদ্ধেশ্বর মজুমদার, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদ চৌধুরী, মোঃ সাইফুর রশিদ চৌধুরী এবং কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল আলম মুন্না। বক্তারা সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে মেধা ও মননের বিকাশ ঘটিয়ে সমাজকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।


বিজ্ঞাপন

​উক্ত ৫০তম আড্ডায় আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাড়াও সংগঠনের সুধীজন, স্থানীয় কবি, সাহিত্যিক, কণ্ঠশিল্পী এবং আবৃত্তিকারগণ উপস্থিত ছিলেন। আড্ডার শেষ পর্বে কবিরা নিজেদের রচিত কবিতা পাঠ করেন এবং শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

👁️ 50 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *