সবার ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে উঠবে আগামীর সুন্দর বাংলাদেশ – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  আজ , সোমবার ১৫ জুন, দেশের সকল তরুণের ঐকান্তিক প্রচেষ্টা ও অংশগ্রহনে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।  এ তথ্য নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিনিয়র তথ্য  কর্মকর্ত রেজাউল করিম সিদ্দিকী ।


বিজ্ঞাপন

রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজের সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাঁদের অক্লান্ত শ্রম, মেধা ও ঐকান্তিক প্রচেষ্টা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দল-মত নির্বিশেষে সকলের অংশগ্রহনে আগামীর বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ ও সুন্দর বংলাদেশ। উন্নয়ন কর্মকাণ্ডে পুরুষের পাশাপাশি তিনি নারীর অংশগ্রহনের গুরুত্ব তুলে ধরেন।


বিজ্ঞাপন

এসময় তিনি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরে তিনি প্রতিযোগীতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।


বিজ্ঞাপন

মুগদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ মোশররফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক, ফ্যাকাল্টি মেম্বারগণ, শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।

👁️ 20 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *