আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন

Uncategorized আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশের যে ৬টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে গোপালগঞ্জ জেলা।


বিজ্ঞাপন

আজ সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে।


বিজ্ঞাপন

এই পরিস্থিতিতে গোপালগঞ্জ জেলাসহ নির্ধারিত এলাকাগুলোর শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে আজ ২২ জুন থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নির্দেশনার পর গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বিশৃঙ্খলা এড়াতে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। নির্দিষ্ট মেয়াদের মধ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাসদস্যরা দায়িত্ব পালন করবেন।

👁️ 33 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *