সুন্দরবনে শিকারিদের ট্রলারসহ বিপুল হরিণ ধরার ফাঁদ জব্দ

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

বাগেরহাট প্রতিনিধি  :  পূর্ব সুন্দরবনের সুপতি বনাঞ্চলে হরিণ শিকারিদের একটি চক্রের অপচেষ্টা নস্যাৎ করেছে বনরক্ষীরা। অভিযানে ট্রলারসহ বস্তাভর্তি বিপুল পরিমাণ হরিণ ধরার ফাঁদ ও শিকারের সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যেতে সক্ষম হয়।


বিজ্ঞাপন

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের বনরক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২১ জুন) সকাল ৭টার দিকে বেতমোর গাং (পাটাকাটা সংলগ্ন) এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি ইঞ্জিনচালিত ট্রলার চলন্ত অবস্থায় দেখতে পেয়ে সেটি থামানোর নির্দেশ দেওয়া হয়।

বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে ট্রলার আরোহী শিকারিরা দ্রুত ট্রলারটি তীরে ভিড়িয়ে বনের ভেতরে পালিয়ে যায়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে চার বস্তা হরিণ ধরার জন্য তৈরি নাইলনের ফাঁদ, বরফ, মাংস মাপার দাঁড়িপাল্লা এবং অন্যান্য শিকারের সরঞ্জাম উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করায় শিকারিদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এতে সুন্দরবনের অনেক হরিণ রক্ষা পেয়েছে বলে তিনি জানান।


বিজ্ঞাপন

বন বিভাগ জানিয়েছে, জড়িত শিকারিদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।##

👁️ 24 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *