শায়েস্তাগঞ্জে উপ-সহকারী কৃষি কর্মকর্তার ওপর দুর্বৃত্তদের হামলা দুই বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি  :  হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জাকির হোসেন চৌধুরী (৩৪) ওপর হামলা করে দুর্বৃত্ত দুই বিএনপি নেতা। তাদের বিরুদ্ধে মামলা অভিযোগ।


বিজ্ঞাপন

এ ঘটনাটি ঘটে গত মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায়। মামলার অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার নুরপুর ইউনিয়নের পুরাসুন্দা গ্রামের মৃত ছিদ্দিক আলী ছেলে নুরপুর ইউনিয়ন বিএনপি ‘র সভাপতি নুরুল ইসলাম এংরাজ মেম্বার ও একই ইউনিয়নের একই গ্রামের মৃত মুতি মিয়ার ছেলে নুরপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ কনাই মিয়া নেতৃত্বে নুরপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে ইউনিয়ন পরিষদের ভেতরে ডেকে নিয়ে হামলা করে গুরুত্ব আহত হয়।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা ওপর হামলার চিৎকারে এলাকার লোকজন এসে উদ্ধার করে গুরুতর রক্তাক্ত অবস্থায হবিগঞ্জ সদর ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন

উক্ত ঘটনার বিষয় টি সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ এ প্রতিনিধিকে বলেন, নুরপুর ইউনিয়নে কৃষি ব্লক এর দায়িত্বে থাকা অবস্থায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা ওপর অতর্কিত ভাবে দুই বিএনপি নেতা হামলা করে রক্তাক্ত জখম করেছে।


বিজ্ঞাপন

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং মামলাটি দ্রুত আদালতে এফেয়ার করে পাঠানো হয়েছে।

এলাকার সচেতন মহল জানান, আওয়ামী লীগ পতনের পর তাদের দাপটে ইউনিয়ন বাসী অতিষ্ঠ। দুই বিএনপি নেতা নুরুল ইসলাম এংরাজ মেম্বার ও আব্দুল মজিদ কনাই মিয়া সমন্বয়ে এবং তাদের দাপটে রাতের আধারে দিনমজুরী লোকদিয়ে শাহজীবাজার রাবার বাগানের রাবার ও গাছ চুরি করে পাচার করে প্রতিদিন হাজার হাজার টাকা উপার্জন করে নিচ্ছে।

এছাড়া রাবার ও লাল চান্দ চা বাগানের ভেতর জুয়ার আসর বসিয়ে প্রতিদিন হাজার টাকা করে কমিশন নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। দুই বিএনপি বক্তব্য নেওয়ার জন্য মোবাইলে কল দিয়ে পাওয়া যায় নি।

শেষে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ, ফজলে রাব্বানী চৌধুরী বলেন, নুরপুর ইউনিয়নে উপ-সহকারী কৃষি অফিসার ঘটনার বিষয় টি শুনেছি। দ্রুত দুর্বৃত্ত দুই বিএনপি নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনাটি নিয়ে স্থানীয় জনমনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

👁️ 24 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *