​​বাংলাদেশে চালু হতে যাচ্ছে বিশ্বখ্যাত থাই কফি চেইন ‘ক্যাফে আমাজন’ :  বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে থাই নৃত্য ও ‘মুয়ে থাই’ মার্শাল আর্ট পরিবেশনা

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ ঢাকা বানিজ্য বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  অপেক্ষার পালা শেষ করে বাংলাদেশে চালু হতে যাচ্ছে ক্যাফে আমাজন। ​বসুন্ধরা আবাসিক এলাকা এবং বসুন্ধরা সিটিতে জাকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে জোড়া ভেন্যুতে গ্র্যান্ড লঞ্চ করবে ক্যাফে আমাজন।


বিজ্ঞাপন

​থাইল্যান্ডের বিশ্বখ্যাত আন্তর্জাতিক কফি চেইন ব্র্যান্ড ‘ক্যাফে আমাজন’ (Cafe Amazon) বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তার বাণিজ্যিক যাত্রা শুরু করতে যাচ্ছে। বসুন্ধরা গ্রুপের সার্বিক তত্ত্বাবধানে  আগামীকাল ৬ই আগস্ট,  ঢাকার দুটি পৃথক ও বর্ণাঢ্য ভেন্যুতে দিনব্যাপী থাকবে উদ্বোধনী আয়োজনের নানা পরিকল্পনার নজরকাড়া বাস্তবায়ন।

​উদ্বোধনী দিনের প্রথম পর্ব সকাল ১১:২০ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ক্যাফে আমাজনের ‘ফ্ল্যাগশিপ স্টোর’-এ অনুষ্ঠিত হবে।

এতে উপস্থিত থাকবেন থাইল্যান্ডের দূতাবাস প্রতিনিধি, PTT সিয়ামের শীর্ষ কর্মকর্তা, বসুন্ধরা গ্রুপের উচ্চপদস্থ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সরকারি কর্মকর্তা এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিগণ।


বিজ্ঞাপন

দুপুর ১২:৩০ মিনিটে যৌথভাবে ফিতা কেটে ফ্ল্যাগশিপ স্টোরটির শুভ উদ্বোধন ঘোষণা করা হবে। একই দিন উদ্বোধনীর দ্বিতীয় পর্ব ‘বসুন্ধরা সিটি শপিং মল’-এ বিকেল ৩:০০ টায় অনুষ্ঠিত হবে।সর্বসাধারণ ও কফি প্রেমীদের জন্য এই পর্বে থাকবে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা ও বিনোদনমূলক কার্যক্রম।


বিজ্ঞাপন

​সংক্ষিপ্ত অনুষ্ঠানসূচি (Highlights of the Event):
​ভেন্যু ১: ফ্ল্যাগশিপ স্টোর, বসুন্ধরা আ/এ ​১১:২০ AM: ভিআইপি, সরকারি কর্মকর্তা, দূতাবাস প্রতিনিধি ও মিডিয়া রেজিস্ট্রেশন। ১২:০০ PM – ১২:২০ PM: সঞ্চালকের স্বাগত বক্তব্য, অতিথি ও বসুন্ধরা গ্রুপ (BG) ম্যানেজমেন্টের বক্তব্য। ১২:৩০ PM: ফিতা কাটা অনুষ্ঠান (অফিসিয়াল স্টোর উদ্বোধন)। ১২:৪০ PM – ১২:৪৫ PM: অফিসিয়াল গ্রুপ ফটো সেশন ও কফি অভিজ্ঞতা অর্জন।

​ভেন্যু ২: বসুন্ধরা সিটি শপিং মল  :  ০৩:০০ PM: সঞ্চালকের সূচনা বক্তব্য ও BCDL DMD সাহেবের স্বাগত বক্তব্য। ০৩:২৬ PM – ০৩:৫০ PM: ঐতিহ্যবাহী থাই নৃত্য ও বিশেষ ‘মুয়ে থাই’ (Muay Thai) মার্শাল আর্ট পরিবেশনা। ০৪:০১ PM: কফি বিন অ্যাক্টিভেশন, বেলুন ড্রপ ও OVC প্রদর্শনী। ০৪:৪৬ PM: তোয়া (TOYA) ও ইগল ড্যান্স ট্রুপের আকর্ষণীয় ফ্ল্যাশ মব। ​০৫:৩১ PM: জনপ্রিয় সঙ্গীতশিল্পী জেফার (Xefer)-এর একক পরিবেশনা। ০৬:৪১ PM: ব্র্যান্ড মাসকট ‘জোনজোন’ (ZonZon)-এর বিশেষ ট্রুপিং। ০৭:১৬ PM: সমাপনী কনসার্ট ও ধন্যবাদ জ্ঞাপন।

​ক্যাফে আমাজন সম্পর্কে  : ​২০০২ সালে থাইল্যান্ডে যাত্রা শুরু করা ‘ক্যাফে আমাজন’ বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও দ্রুত বর্ধনশীল কফি চেইন। সতেজ কফির স্বাদ ও প্রাকৃতিকভাবে সজ্জিত আউটলেটের জন্য পরিচিত এই ব্র্যান্ডটি বিশ্বজুড়ে হাজার হাজার আউটলেটের মাধ্যমে সেবা দিয়ে আসছে। বসুন্ধরা গ্রুপের মাধ্যমে বাংলাদেশে বিশ্বমানের এই কফি অভিজ্ঞতা নিয়ে এসেছে ব্র্যান্ডটি।

👁️ 334 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *