বগুড়ায় চাঁদার দাবিতে ব্যবসায়ী হৃদয় হ-ত্যা: ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

বগুড়া প্রতিনিধি :  বগুড়ায় চাঁদার দাবিতে ব্যবসায়ী রাগিবুল হাসান হৃদয় হ-ত্যা মামলায় দুই আসামিকে মৃ-ত্যু-দ-ণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।


বিজ্ঞাপন

সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা জজ-৫ আদালতের বিচারক কৌশিক আহমেদ খোন্দকার আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।

মৃ-ত্যু’দ-ণ্ড’প্রা-প্ত আসামিরা হলেন—সাদ্দাম হোসেন স্বাধীন ও মো. রাব্বি। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—আশিক, শাকিল ও মতিন।

রায়ে আদালত নির্দেশ দেন, আসামিদের কাছ থেকে আদায় করা জরিমানার অর্থের ৫০ শতাংশ হত্যাকাণ্ডের শিকার রাগিবুল হাসান হৃদয়ের সন্তানকে দিতে হবে। বাকি ৫০ শতাংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে।


বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ জুলাই সন্ধ্যায় বগুড়া মহানগরের কৈপাড়া পুকুরপাড় এলাকায় হৃদয়দের ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদার দাবিতে হা-ম-লা চালান আসামিরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ধারালো অ-স্ত্র দিয়ে দোকানের ভেতরে হৃদয়কে কু-পি-য়ে গু’রু-ত’র আ-হ-ত করেন।


বিজ্ঞাপন

এ সময় ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে হৃদয়ের বাবা মামুনুর রশিদকেও ধারালো অ-স্ত্র দিয়ে আ-হ-ত করা হয়। পরে গুরুতর আ-হ-ত হৃদয়কে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মা-রা যান।

এ ঘটনায় নি’হ-তে’র মা আয়েশা সিদ্দিকা বাদী হয়ে বগুড়া সদর থানায় হ-ত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার মামলাটির রায় ঘোষণা করেন আদালত।

রায়ের বিষয়টি নিশ্চিত করে বগুড়া জজ কোর্টের অতিরিক্ত পিপি এস এম মাসুদুর রহমান স্বপন বলেন, মামলায় দুই আসামিকে মৃ-ত্যু’দ-ণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

👁️ 287 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *