ভাত চাই, কাপড় চাই, বাঁচার মতো বাঁচতে চাই’  :  ‎টঙ্গীতে মাজার বস্তিবাসীর ভুখা মিছিল

Uncategorized জাতীয় বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ সংগঠন সংবাদ সারাদেশ

বিপ্লব চৌধুরী (গাজীপুর)  :  গাজীপুরের টঙ্গীতে বসতি উচ্ছেদ বন্ধ ও বেঁচে থাকার অধিকার নিশ্চিত করার দাবিতে বিশাল মিছিল করেছেন মাজার বস্তির বাসিন্দারা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বস্তির নারী-পুরুষসহ বিপুলসংখ্যক মানুষ এ মিছিলে অংশ নেন।


বিজ্ঞাপন

মিছিল থেকে বস্তিবাসীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে—“ভাত চাই, কাপড় চাই, বাঁচার মতো বাঁচতে চাই” এবং “বস্তি ভাঙা যাবে না”—স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

মিছিলটি মাজার বস্তি এলাকা থেকে শুরু হয়ে টঙ্গী স্টেশন রোড প্রদক্ষিণ করে টঙ্গী বাজারের সামনে দিয়ে পুনরায় মাজার এলাকায় এসে শেষ হয়।


বিজ্ঞাপন

মিছিলকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা এই এলাকায় বসবাস করে আসছেন। তাদের জীবন-জীবিকা ও আবাসন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বস্তি উচ্ছেদ করা হলে পরিবার-পরিজন নিয়ে তারা কোথায় যাবেন—এ নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন তারা।


বিজ্ঞাপন

বস্তিবাসীরা বলেন, উচ্ছেদ নয়, পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত না করে কোনোভাবেই তাদের বসতি ভেঙে দেওয়া যাবে না। তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মানবিক দৃষ্টিতে বিষয়টি বিবেচনার দাবি জানান।

মিছিলকে কেন্দ্র করে টঙ্গী স্টেশন রোড ও আশপাশের এলাকায় কিছু সময়ের জন্য মানুষের ভিড় সৃষ্টি হয়। পরে মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

👁️ 144 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *