মাদারীপুরে ‘অদম্য মাদারীপুর’-এর উদ্যোগে খাগছাড়া হোসনেআরা কুদ্দুস উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

Uncategorized গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সংগঠন সংবাদ সারাদেশ

মাহামুদুল হাসান রনি,  (মাদারীপুর)  :  মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খাগছাড়া হোসনেআরা কুদ্দুস উচ্চ বিদ্যালয়ে এক ব্যতিক্রমী ও মহতী উদ্যোগ গ্রহণ করেছে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য মাদারীপুর’।


বিজ্ঞাপন

সংগঠনটির নিজস্ব উদ্যোগে আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয় প্রাঙ্গণে বেশ কিছু ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। এরপর বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়।


বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী বিজ্ঞান শিক্ষক ইমন মল্লিক। তার প্রাণবন্ত উপস্থাপনায় শিক্ষার্থীরা পরিবেশ রক্ষার গুরুত্ব অনুধাবন করতে পারে।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগছাড়া হোসনেআরা কুদ্দুস উচ্চ বিদ্যালয়ের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ সাগর মল্লিক। এছাড়া বিদ্যালয়ের সকল শিক্ষক মণ্ডলী উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম জাহিদ হাসান ‘অদম্য মাদারীপুর’ সংগঠনের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, “গাছ আমাদের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প নেই।

আজকের এই চারা বিতরণ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি হবে এবং তারা গাছ লাগাতে উদ্বুদ্ধ হবে।” তিনি আরও বলেন, “অদম্য মাদারীপুর যেভাবে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে, তা প্রশংসার দাবিদার। আমরা আশা করি ভবিষ্যতেও তারা এ ধরনের ইতিবাচক কাজ অব্যাহত রাখবে।”

সমগ্র কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন মো: সুমন মাতুব্বর।
চারা বিতরণের মাধ্যমে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অদম্য মাদারীপুর’ সংগঠনের সদস্যরা জানান, তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর পরিবেশ রেখে যেতে চান। এই লক্ষ্যে তারা মাদারীপুরের বিভিন্ন স্থানে নিয়মিত বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাবেন। তারা সমাজের সকলের কাছে গাছ লাগানোর এবং পরিবেশ রক্ষার আহ্বান জানান।

👁️ 137 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *