আখাউড়ার সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

আখাউড়া প্রতিনিধি  :  জাতীয় দৈনিক সরেজমিন বার্তার সিনিয়র রিপোর্টার ও আখাউড়ার পরিচিত সার্ভেয়ার-দলিল লেখক *সজল আহম্মদ খান (৫৮)* আর নেই।


বিজ্ঞাপন

অসুস্থতাজনিত কারণে বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ভোর ৫টার দিকে আখাউড়া পৌর শহরের দেবগ্রাম এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সজল আহম্মদ খান আখাউড়া পৌর শহরের দেবগ্রামের বাসিন্দা এবং মরহুম জামসেদ আহম্মদ খানের চতুর্থ ছেলে।


বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি প্রথমে দৈনিক সরেজমিন বার্তার আখাউড়া উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পত্রিকাটির সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি আখাউড়ায় একজন সুপরিচিত সার্ভেয়ার আমিন ও দলিল লেখক হিসেবেও কাজ করেছেন। পেশাগত জীবনে তিনি সর্বস্তরের মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতেন।


বিজ্ঞাপন

তার আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও স্থানীয় সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

*জানাজা ও দাফন* পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বুধবার বাদ আসর আখাউড়ার দেবগ্রাম আমতলী বাজারের বাইতুল ইজ্জত ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সরেজমিন বার্তা পরিবার ও সহকর্মীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মহান আল্লাহ তায়ালা যেন মরহুম সজল আহম্মদ খানকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। আমিন।

👁️ 147 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *