
সাঁথিয়া প্রতিনিধি : পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়ে জেলা পুলিশ সুপার আবু আশ্রারাফ হাত থেকে পুরস্কার নিলেন সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান। আগস্ট (২০২৬) মাসের সার্বিক কর্ম মূল্যায়ন ও পারফরম্যান্সের উপর ভিত্তি করে তাকে নির্বাচিত করেছেন।

জানা যায়, সাঁথিয়া থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মানবিক পুলিশিং কার্যক্রম, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে দক্ষতা ও পেশা দায়িত্বের অবদান রাখা, বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আগস্ট মাসে পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে তাকে নির্বাচিত করা হয় এবং শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ তাকে ক্রেস্ট প্রদান করা হয়।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে পাবনা জেলা পুলিশ কনফারেন্স রুমে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ ওসির সম্মাননা প্রদান করা হয়।

পাবনা জেলা পুলিশ সুপার আবু আশ্রারাফ শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে ওসি আনিসুর রহমানের হাতে সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেন।

পুরস্কার গ্রহণের পর ওসি আনিসুর রহমান জেলা পুলিশ সুপারসহ সবার প্রতি প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
