কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত

Uncategorized গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার মাওলাগঞ্জ অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ বিতরণ করেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

​সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক ভিপি এ কে এম মুসা এবং গণসংহতি আন্দোলনের বাঞ্ছারামপুর উপজেলার সমন্বয়ক শামীম শিবলী।

এছাড়াও অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

​অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সফলতার জন্য অভিনন্দন জানানো হয় এবং তাদের হাতে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি শিক্ষা উপকরণ তুলে দেন। এ সময় বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের ভবিষ্যৎ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান।


বিজ্ঞাপন
👁️ 248 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *