মলম পার্টির চক্র অটো ছিনতাই, নিখোঁজের পর অসুস্থ অবস্থায় কুড়িগ্রাম হাসপাতালে ভূরুঙ্গামারীর অটোচালক

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

 

নিজস্ব প্রতিনিধি৷ :


বিজ্ঞাপন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম কোর্টে যাওয়ার পথে মলম পার্টির খপ্পরে পড়ে নিখোঁজ হন অটোচালক মোঃ আল-আমিন (রনজু)।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা জানতে পারেন, তাকে অসুস্থ অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে পাওয়া গেছে। তবে তার ব্যবহৃত নীল রঙের অটোরিকশাটি এখনও উদ্ধার হয়নি।

মোঃ আল-আমিন (রনজু) ভূরুঙ্গামারী উপজেলার নলেয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আলম হোসেন। তিনি ‘ভাই ভাই ব্যাটারি হাউস’-এর একটি নীল রঙের অটোরিকশা চালাতেন।


বিজ্ঞাপন

পরিবারের সদস্যরা জানান, ৩ অক্টোবর বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে রনজুর ব্যবহৃত মোবাইল নম্বর ০১৩১৫১৫৭৯৮০ থেকে এক অপরিচিত ব্যক্তি পরিবারের সদস্যদের ফোন করেন। ফোনে জানানো হয়, অটোরিকশাটি উলিপুর রোডে নেওয়া হয়েছে। এরপর থেকেই রনজুর মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।


বিজ্ঞাপন

এ ঘটনায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তাদের ধারণা, ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম কোর্টে যাওয়ার পথে উলিপুর রোড এলাকায় মলম পার্টি বা অজ্ঞান পার্টির সদস্যরা আল-আমিনকে অজ্ঞান করে তার অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে যেতে পারে।

পরে নিখোঁজের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা জানতে পারেন, আল-আমিনকে অসুস্থ অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে পাওয়া গেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

তবে আল-আমিনের সঙ্গে থাকা নীল রঙের অটোরিকশাটির এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান।

অটোরিকশাটি উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পরিবার।

কেউ অটোরিকশাটির সন্ধান বা এ বিষয়ে কোনো তথ্য পেয়ে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে, ০১৭২৮-৬১৬২৩৩, ০১৩৩১-৬৭১৪৭০।

👁️ 39 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *