আখাউড়া ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে ক্যামব্রিজ ইংলিশের আন্তর্জাতিক মানের পরীক্ষা অনুষ্ঠিত।

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

মো হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া)  : আন্তর্জাতিক মানের ইংরেজি শিক্ষা ও মূল্যায়নের সুযোগ নিয়ে নতুন দিগন্তের সূচনা করেছে আখাউড়া ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ।


বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির আয়োজনে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা মূল্যায়ন কার্যক্রমের আওতাধীন পাঁচ স্তরের পরীক্ষা। পরীক্ষাগুলো হলো—স্টার্টার্স (Starters), মুভার্স (Movers), ফ্লায়ার্স (Flyers), কে-ই-টি (KET) ও পিইটি (PET)।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে আখাউড়া ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজই একমাত্র প্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীদের জন্য ক্যামব্রিজ ইংলিশের এ পাঁচ স্তরের আন্তর্জাতিক পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। ফলে স্থানীয় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের ইংরেজি ভাষা দক্ষতা যাচাইয়ের জন্য এখন আর দূরবর্তী শহরে যাওয়ার প্রয়োজন হচ্ছে না।

পরীক্ষায় শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ, আগ্রহ ও আনন্দের সঙ্গে অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং অভিভাবকদের উপস্থিতিতে প্রতিষ্ঠানজুড়ে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।


বিজ্ঞাপন

অভিভাবকবৃন্দ প্রতিষ্ঠানের এ ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা মনে করেন, এ ধরনের আন্তর্জাতিক মানের পরীক্ষা শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


বিজ্ঞাপন

পরীক্ষাটি আন্তর্জাতিক মানদণ্ড ও ক্যামব্রিজের নির্ধারিত মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে পরিচালনা করেন ক্যামব্রিয়ান ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজের অধ্যক্ষ জনাব সাখাওয়াত হোসেন রাজন। তিনি বলেন, “শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় আন্তর্জাতিক মানের দক্ষতা গড়ে তোলার জন্য ছোটবেলা থেকেই ধারাবাহিক ও পরিকল্পিত চর্চার বিকল্প নেই।

ক্যামব্রিজ ইংলিশের এ পরীক্ষাগুলো শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা আন্তর্জাতিক মানদণ্ডে মূল্যায়নের সুযোগ সৃষ্টি করে। এ ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যতে উচ্চশিক্ষা ও বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে প্রস্তুত হতে সহায়তা করবে।”

আখাউড়া ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আব্দুর রাজ্জাক হাজারী বলেন, “আমাদের লক্ষ্য আখাউড়ার শিক্ষার্থীদের জন্য স্থানীয় পর্যায়েই আন্তর্জাতিক মানের শিক্ষা ও মূল্যায়নের সুযোগ সৃষ্টি করা।

ইংরেজি ভাষায় দক্ষতা বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগ্যতা। আমরা চাই, আখাউড়ার শিক্ষার্থীরাও যেন ঘরে বসেই আন্তর্জাতিক মানের পরীক্ষায় অংশগ্রহণ করে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে। এ লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।”

শিক্ষা ক্ষেত্রে আন্তর্জাতিক মান, আধুনিক শিক্ষাব্যবস্থা ও বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টিতে আখাউড়া ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এ উদ্যোগ স্থানীয় শিক্ষাঙ্গনে একটি উল্লেখযোগ্য সংযোজন। এ আয়োজনের মধ্য দিয়ে আখাউড়ার শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পরিসরে নিজেদের প্রস্তুত করার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।

👁️ 23 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *