কিশোর অপরাধ প্রতিরোধে নওগাঁয় সপ্তাহব্যাপী পুলিশের অভিযান শুরু

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

  মোঃ রিমন আহমেদ (নওগাঁ


বিজ্ঞাপন

নওগাঁয় কিশোর অপরাধ ও কিশোর গ্যাং প্রতিরোধে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল থেকে জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান শুরু হয়।

অভিযানের প্রথম দিনে অপ্রাপ্তবয়স্ক কিশোরদের চালানো ১৩টি মোটরসাইকেল আটক করা হয়েছে। আটক প্রতিটি মোটরসাইকেলের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে এবং জরিমানা করা হয়েছে।

এ ছাড়া নওগাঁ সদর শহরের বিভিন্ন স্থান থেকে ১০ জন অপ্রাপ্তবয়স্ক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পরে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়।


বিজ্ঞাপন

জেলা পুলিশ জানিয়েছে, অপ্রাপ্তবয়স্ক কিশোরদের মোটরসাইকেল চালাতে দেওয়া উচিত নয়। এতে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ার পাশাপাশি তারা বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়তে পারে।


বিজ্ঞাপন

কিশোর অপরাধ বা কিশোর গ্যাং-সংক্রান্ত কোনো তথ্য নওগাঁ জেলার কোথাও পাওয়া গেলে তা পুলিশ সুপারের হোয়াটসঅ্যাপ নম্বর অথবা সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানোর অনুরোধ করেছে জেলা পুলিশ। প্রয়োজনে তথ্যের সঙ্গে ছবি বা সংশ্লিষ্ট প্রমাণ পাঠানোর আহ্বানও জানানো হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “কিশোর গ্যাংয়ের সদস্যরা যেভাবে বেপরোয়াভাবে সড়কে মোটরসাইকেল চালায়, তাতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এতে তাদের নিজেদের জীবনও মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। তাই কিশোরদের বেপরোয়া মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকতে হবে।

👁️ 31 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *