
দিদার টুটুল, (চট্টগ্রাম) : সীতাকুণ্ডে মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (IIUC) মেধাবী শিক্ষার্থী মাইশা’র মৃত্যুর জন্য দায়ী লরি চালককে পুলিশ গ্রেফতার করেছে।

জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৯টায় চট্টগ্রাম গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সাঁড়াশী অভিযান চালিয়ে ঘাতক লরি চালক মোঃ রিয়াজ উদ্দিন (৩২)কে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে ডিবি পুলিশ সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য গত মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় একটি মিনিবাস উল্টে নিচে চাপা পড়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (IIUC) শিক্ষার্থী মাইশা মুশফিরাত মারা যায়।
এতে ছাত্রদের মহাসড়ক ও রেলপথ অবরোধ করে। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম (বিপিএম) ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের লরি চালক গ্রেফতারসহ ৮ দফা বাস্তবায়নের আশ্বাসে দ্রুত লরি চালককে গ্রেফতার করা হয়।

এব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মহিনুল ইসলাম বলেন, লরি চালককে চট্টগ্রাম ডিবি পুলিশ আটক করে থানায় হস্তান্তর করে।

বিজ্ঞাপন
