দুবলায় সাগরে গোসল করতে নেমে ভেসে গেছে পর্যটক

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব সংবাদদাতা,(বাগেরহাট)  :  পূর্ব সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে রিয়াজ নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। শুক্রবার বিকাল তিনটার দিকে সাগরের পানিতে নেমে পড়লে এ ঘটনা ঘটে। তবে, নিখোঁজ পর্যটকের ঠিকানা সহ বিস্তারিত তাৎক্ষনিকভাবে জানা সম্ভব হয়নি।


বিজ্ঞাপন

কোস্টগার্ড ও জেলে সূত্রে যায়, পশ্চিম সুন্দরবনের শ্যানগরের বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশন থেকে সকালে পাস নিয়ে হিরন পয়েন্ট ও নিলকমল হয়ে ইকো ট্যুরিজম নামে একটি পর্যটকবাহী লঞ্চে ২০ জনের একটি টিম শুক্রবার দুপুরে দুবলারচরের আলোরকোলে আসেন।

তাদের মধ্যে তিন জন ট্যুরিস্ট সাগরের পানিতে নেমে পড়েন। এসময় পানির তোড়ে পর্যটক রিয়াজ ভেসে যায়। সঙ্গীরা অনেক চেস্টা করেও তাকে রক্ষা করতে পারেনি।

নিখোঁজ হবার পর থেকে কোস্টগার্ড অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাননি। সন্ধ্যার পরে অন্ধকার নেমে এলেও কোস্টগার্ড নিখোঁজ পর্যটককে উদ্ধারের চেস্টা চালিয়ে যাচ্ছে।


বিজ্ঞাপন

দুবলার আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী রাত ৮টার দিকে মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিন জন পর্যটক বিকালের দিকে সাগর তীরের পানিতে নামলে প্রচন্ড পানির চাপে রিয়াজ ভেসে গেলেও অন্য দু’জন তীরে উঠতে সক্ষম হন।


বিজ্ঞাপন

ওই দু’জন রিয়াজকে উদ্ধারের জন্য আপ্রান চেস্টা করলেও তারা ব্যর্থ হন। বনবিভাগের পশ্চিম বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) হাসানুর রহমান জানান, বুড়িগোয়ালিনী স্টেশন শুক্রবার দুটি পর্যটকবাহী লঞ্চ পাস নিয়ে দুবলারচরে দিকে যায়।

পরবর্তীতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই কোস্টগার্ড ও বনবিভাগ নিখোঁজ পর্যটককে উদ্ধারের চেস্টা করছেন। কোস্টগার্ডের পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেনেন্ট মোঃ আবুল কাসেম জানান, ঘটনাটি তিনি অবহিত আছেন।

নিখোঁজ পর্যটককে কোস্টগার্ড সদস্যরা উদ্ধারের চেস্টা করছেন।
পূর্ব সুন্দরবনের দুবলা ফরেস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খলিলুর রহমান জানান, দুবলার আলোর কোলের সাগরচরে গোসল করতে নেমে রিয়াজ নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। কোস্টগার্ড ও বনবিভাগ তাঁকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

👁️ 29 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *