ফরিদপুরের  মধুখালীতে দুই আওয়ামী লীগ নেতা আটক

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

শাহজাহান হেলাল,(ফরিদপুর)  :  ফরিদপুরের মধুখালী থানা পুলিশ গতকাল ১৫ নভেম্বর রবিবার রাতে অভিযান চালিয়ে থানা ভাংচুর মামলায় দুইজন আওয়ামীলীগ নেতাকে আটক করেছে।


বিজ্ঞাপন

তারা হলেন উপজেলা সদরে অবস্থিত সরকারি আইনউদ্দিন কলেজের ছাত্রছাত্রী সংসদের ছাত্রলীগ থেকে নির্বাচিত সাবেক জিএস এবং মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আওয়ামীলীগ নেতা কামরুজ্জামন পিন্টুকে মধুখালী বাজার থেকে রাতে আটক করেছেন।

এছাড়া কামারখালী বাজার থেকে কামারখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি পলাশ বিশ্বাস কে আটক করে। মধুখালী থানার এস আই মোক্তার এর নেতৃত্বে তাদেরকে গ্রেফতার করা হয়।

উল্লেখ সংশ্লিষ্ট সুত্রে জানা যায় কামরুজ্জামন পিন্টু আওয়ামীলীগের কোন পদবীতে নাই।


বিজ্ঞাপন

মধুখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় জানান, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান পিন্টু ও পলাশ বিশ্বাসকে সন্ত্রাস বিরোধী মামলায় আটক করা হয়েছে। তাদেরকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠান হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 195 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *