
মোঃ হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় মো. আলমগীর (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর জেলার নবীনগর উপজেলার নারুই গ্রামের খোরশেদ আলমের ছেলে। আহত আরেক মোটরসাইকেল আরোহীকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘাতক ট্রাক ট্রাফিক পুলিশের হেফাজতে রয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, মোটরসাইকেল যোগে দুইজন ব্যক্তি কুমিল্লা অভিমুখে যাচ্ছিলেন।
তিনলাখপীর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি রড বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আলমগীর নামে একজন নিহত হন।

এই ঘটনায় তার সাথে থাকা অপরজন আহত হয়েছেন। তবে তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসা দিতে নিয়ে যাওয়ায় পরিচয় জানা যায়।

বিজ্ঞাপন
ট্রাকটি পুলিশের হেফাজতে আছে। মরদেহ নিহতের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে।
