ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে টায়ার জ্বালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৬

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া)  :  ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্লোগান দেওয়ার ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।


বিজ্ঞাপন

বুধবার রাতে সদর উপজেলার পুনিয়াউট রেলক্রসিংয়ের প্রায় ২০০ মিটার পূর্ব পাশে আগুন লাগানোর ঘটনা ঘটে।

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলো, মো. রাব্বি (২৮), রায়হান (১৮), শাওন মল্লিক (১৮), রায়হান আহমেদ রিজিক (১৬), সাইফুল ইসলাম সিজান (১৬) ও এনামুল হক নিরব (১৭)। তাঁদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেন। এ সময় তাঁরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করে থানায় নিয়ে যায়।


বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রেললাইনে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল রেলওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে রেলওয়ে পুলিশ।


বিজ্ঞাপন
👁️ 15 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *