প্রাইম ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ ঢাকা বানিজ্য বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিবেদক   :   একটি সক্রিয় ঝুঁকি ব্যবস্থাপনা সংস্কৃতি গড়ে তোলা এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে ‘নেভিগেটিং রিস্ক, সিকিউরিং ভ্যালু’ প্রতিপাদ্য নিয়ে ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬’ আয়োজন করে প্রাইম ব্যাংক পিএলসি।


বিজ্ঞাপন

সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী কনফারেন্স হলে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রাইম ব্যাংক বিশ্বাস করে, একটি শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা সংস্কৃতি কেবল ব্যাংকের সম্পদ বা ভ্যালু সুরক্ষাই করে না, বরং নতুন ভ্যালু সৃষ্টিও করে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং সুপারভিশন ডিপার্টমেন্ট-১১ (বিএসডি-১১)-এর পরিচালক জনাব মো. ফারুক এবং বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পরিচালক মোসা. তানিয়া রোকসানা সহ বিভাগটির আরও চারজন কর্মকর্তা অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

প্রাইম ব্যাংকের পক্ষ থেকে সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা, ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, ও বিভিন্ন বিভাগের প্রধান এবং শাখা ব্যবস্থাপকগণ ।সম্মেলনের উদ্বোধন করেন প্রাইম ব্যাংকের সিইও জনাব ফয়সাল রহমান।


বিজ্ঞাপন

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দ্রুত পরিবর্তনশীল ব্যাংকিং পরিবেশে আগাম ঝুঁকি চিহ্নিতকরণ এবং তা যথাযথভাবে মোকাবিলা করার সক্ষমতাই একটি ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করে। এ সময় তিনি একটি শক্তিশালী ঝুঁকি সংস্কৃতি, সুশাসন প্রতিষ্ঠা এবং নিয়ন্ত্রক সংস্থার নীতিমালার সাথে পূর্ণ  পরিপালনের বিষয়ে ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে জনাব মো. ফারুক বলেন, বাংলাদেশ ব্যাংক প্রচলিত কমপ্লায়েন্স-ভিত্তিক তদারকি থেকে সরে এসে ঝুঁকি-ভিত্তিক তদারকি বা আরবিএস পদ্ধতিতে যাচ্ছে।

একটি টেকসই ও সহনশীল ব্যাংকিং খাত গড়ে তুলতে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের একযোগে কাজ করার প্রতি তিনি গুরুত্বারোপ করেন। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতি তাদের প্রত্যাশা এবং আরবিএস বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ‘রিস্ক ম্যানেজমেন্ট বুকলেট’ এর মোড়ক উন্মোচন করা হয়। ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান জনাব কাজী নাইম মোর্শেদ বুকলেটটির ওপর আলোকপাত করে ব্যাংকের ‘রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক’ উপস্থাপন করেন।

পরবর্তীতে একটি কুইজ এবং গ্রুপ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় । এছাড়া ব্যাংকের ঝুঁকি চিহ্নিতকরণ ও তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার সংস্কৃতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ‘টপ রিস্ক রেইজার’দের  সম্মাননা প্রদান করা হয়।

সমাপনী বক্তব্যে মো. জিয়াউর রহমান সক্রিয় অংশগ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, ঝুঁকি ব্যবস্থাপনা ব্যাংকের প্রতিটি কর্মীর সম্মিলিত দায়িত্ব এবং কেবল এই যৌথ অঙ্গীকারের মাধ্যমেই প্রাইম ব্যাংক সফলভাবে ঝুঁকি মোকাবিলা ও এর মাধ্যমে অর্জিত ভ্যালুর সুরক্ষা নিশ্চিত করতে পারে।

👁️ 16 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *