শরণখোলায় ১২’শ পরিবারকে আর্থিক সহায়তা দিল জে.জে.এস

সারাদেশ

নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটের শরণখোলায় করোনাকালীন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় ১২’শ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে জাগ্রত যুব সংঘ (জেজেএস)। মঙ্গলবার সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি অঞ্চলিক অফিসে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর অর্থায়নে কোষ্টাল কমিউনিটি রেজিলিয়েন্স প্রকল্প এ সহায়তা প্রদান অনুষ্ঠানের উদ্ভোধন করেন রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন।
এসময় উপজেলার ৪ টি ইউনিয়নের ১২’শ পরিবারের সদস্যদের হাতে নগদ ৩৮৩৮ টাকা ও একটি করে সিম কার্ড তুলে দেন জে জেএস এর প্রজেক্ট অফিসার সত্য রঞ্জন বিশ্বাস ও বিশ^াজৎ কুমার।
করোনাকালীন অসহায় হয়ে পড়া মোংলা ও শরণখোলার তিন হাজার পরিবারকে নগদ ৩৮৩৮ টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হবে।


বিজ্ঞাপন
👁️ 109 News Views