
আন্তর্জাতিক ডেস্ক : ঐতিহাসিক ৭ই নভেম্বর সিপাহী-জনতা বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে ফ্রান্স-বিএনপির উদ্যোগে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মানিত এম. এ. তাহের এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সম্মানিত রেজাউল করীম।
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত, উৎসবমুখর ও তাৎপর্যপূর্ণ।
বক্তারা ঐতিহাসিক ৭ই নভেম্বরের গুরুত্ব, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ দিনের ভূমিকা এবং জাতীয় জীবনে এর তাৎপর্য তুলে ধরেন।

পাশাপাশি গণতন্ত্র, জাতীয় ঐক্য, রাজনৈতিক অধিকার ও দেশের মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন
প্রবাসের মাটিতে থেকেও বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও রাজনৈতিক চেতনাকে ধারণ করে এ ধরনের আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়।
ফ্রান্স-বিএনপির এই উদ্যোগ প্রবাসে দলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সাংগঠনিক বন্ধন আরও সুদৃঢ় করবে—এমনটাই প্রত্যাশা।
ঐতিহাসিক ৭ই নভেম্বরের চেতনায় উজ্জীবিত হোক প্রবাসের প্রতিটি নেতাকর্মী।
