মোঃ সাহেব আলী মাগুরা : মাগুরা সদর উপজেলা পরিষদে ২০২৬-২৭ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় মাছের অভয়াশ্রম ব্যবস্থাপনা/উত্তম মৎস্য চাষ অনুশীলন এবং খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ১০ নভেম্বর সকাল ১০ টার সময় মাগুরা সদর উপজেলা পরিষদ হলরুমে মাগুরা সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এই অনুষ্ঠান করা হয়।
মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা ও উত্তম মৎস্য চাষ বিষয়ে ৪০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা মৎস্য অফিসার, সাধন চন্দ্র সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নিবাহী অফিসার ইউএনও মেহেরুন্নাহার, প্রশিক্ষক হিসেবে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ ও শালিখা উপজেলা মৎস্য অফিসার মো: ওমর সানি।

অভয়াশ্রম ব্যবস্থাপনা ও উওম মৎস্য চাষ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন -১৯৫০ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে চায়না দুয়ারি ও কারেন্ট জালের ক্ষতিকর দিক আলোচনা হয়।

বিজ্ঞাপন
অভয়াশ্রমে কেউ যেন মাছ নিধন বা নিষিদ্ধ জাল ব্যবহার না করে সে বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া মাছ চাষে পুকুর প্রস্তুতি, পোনা ব্যবস্থাপনা, রোগ বালাই নিরাময় বিষয়ে আলোচনা হয়।
বিশেষ করে মাছ চাষে যেন অ্যান্টিবায়োটিকের অপব্যবহার না হয় সে বিষয়ে আলোকপাত হয়। সর্বোপরি নিরাপদ মাছ চাষে সবাইকে উদ্বুদ্ধ করা হয়।
