ইসলামিক ফাউন্ডেশন এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : সোমবার (২২ মার্চ/২০২১) তারিখ ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী আয়োজনে দুপুর ১২ ঘটিকায় রাবেয়া বালিকা বিদ্যানিকেতন নীলফামারীর ক্লাস কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।


বিজ্ঞাপন

ইসলামিক ফাউন্ডেশনের এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নীলফামারী মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম মহোদয়,জনাব হাফিজুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক, নীলফামারী মহোদয়, মোঃ মমতাজুল হক, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, নীলফামারী, প্রধান শিক্ষক, রাবেয়া বালিকা বিদ্যানিকেতন, নীলফামারীসহ সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীগণ।

ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে (নারী-পুরুষ) সহ নীলফামারী জেলার মসজিদের ইমামগণ, মসজিদ কেন্দ্রিক শিক্ষা কার্যক্রমের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ.কে.এম জাকিউজ্জামান, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, নীলফামারী।


বিজ্ঞাপন

 

 

👁️ 110 News Views