রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) আজ (১৪ মে) সকাল সাড়ে আটটায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।


বিজ্ঞাপন

করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত ঈদ জামাতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ এবং সাধারণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন।

নামাজ শেষে চলমান অতিমারি থেকে বাংলাদেশের জনগণ এবং সমগ্র বিশ্বের মানুষকে রক্ষা করার জন্য মহান আল্লাহতালার রহমত কামনা করে বিশেষ মোনাজাত এবং দোয়া করা হয়। মোনাজাতে বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

 

 

👁️ 116 News Views