গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে RAB-5, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল শুক্রবার , ৪ জুন ২০২১ তারিখ ভোর ৬ টার সময় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন রাজশাহী বাসস্ট্যান্ড এলাকায় অপারেশন পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত অভিযানে, ২০.৫ কেজি গাঁজা, ০২ টি মোবাইল, ০৪ টি সীমকার্ড, ০১ টি মেমোরিকার্ড, ০২ টি ট্রাভেল ব্যাগ এবং আসামী আশিক আলী (২২) পিতা-মৃত শাহজাহান আলী, সাং-জামবাড়িয়া, পোষ্ট-বড়গাছী হাট, থানা ভোলাহাট, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, এবং মোঃ আবুল কালাম আজাদ (৩০), পিতা-রাজা মিয়া, সাং-মোবারকপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে গ্রেফতার করেন। ধৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

👁️ 123 News Views