ঝালকাঠির নথুল্লাবাদে আলামিনের পক্ষে শতাধিক মোটরসাইকেলের শোডাউন, ভোটারদের মাঝে লিফলেট বিতরণ

Uncategorized গ্রাম বাংলার খবর বরিশাল বিশেষ প্রতিবেদন রাজশাহী সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ জাহিদ, (ঝালকাঠি)  :  ঝালকাঠির সদর উপজেলার ১০ নম্বর নথুল্লাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আলামিনের পক্ষে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ প্রচারণা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

শোডাউনটি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় সাধারণ ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। প্রচারণায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মনোয়ারুল ইসলাম মাস্টার, সহসভাপতি আব্দুস সালাম, থানা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাবির হোসেন, নথুল্লাবাদ ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান এবং জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম কায়কোবাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আলামিন ঝালকাঠি জজ আদালতের সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি)। তিনি সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক, নথুল্লাবাদ উচ্চবিদ্যালয়ের সভাপতি এবং বারৈয়াড়া রহিমা আপ্তার নূরানী হাফেজি মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি।


বিজ্ঞাপন

প্রচারণা প্রসঙ্গে অ্যাডভোকেট আলামিন বলেন, “নথুল্লাবাদ ইউনিয়নের মানুষের ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে অনুপ্রাণিত করেছে। আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করছি।


বিজ্ঞাপন

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সুযোগ পেলে দল-মতনির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষা, যোগাযোগব্যবস্থার অগ্রগতি এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমার প্রত্যাশা, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত নথুল্লাবাদ ইউনিয়ন গড়ে তুলতে পারব।”

স্থানীয় কয়েকজন বাসিন্দা অ্যাডভোকেট আলামিনের ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, তিনি একজন ভালো মনের মানুষ। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। মানুষের সঙ্গে আন্তরিকভাবে মেশা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে স্থানীয়ভাবে তাঁর পরিচিতি রয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. আবদুল জলিল বলেন, “অ্যাডভোকেট আলামিন একজন ভালো মানুষ। তাঁর সঙ্গে এলাকার মানুষের দীর্ঘদিনের সম্পর্ক। তিনি মানুষের সঙ্গে আন্তরিকভাবে মেশেন এবং সামাজিক কর্মকাণ্ডেও ভূমিকা রাখেন। আমরা চাই, তিনি জনপ্রতিনিধি হয়ে এলাকার মানুষের জন্য কাজ করার সুযোগ পান।”

স্থানীয় বাসিন্দা মো. হাবিবুর রহমান বলেন, “আলামিন সাহেবকে আমরা দীর্ঘদিন ধরে চিনি। তাঁর ব্যবহার, আন্তরিকতা ও মানুষের সঙ্গে মেশার মানসিকতা ভালো। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবেন বলে আমরা আশা করি।”

স্থানীয় যুবক মো. সাইফুল ইসলাম বলেন, “আমরা এমন নেতৃত্ব চাই, যাঁরা শুধু নির্বাচনের সময় নয়, সারা বছর মানুষের পাশে থাকবেন। অ্যাডভোকেট আলামিনকে আমরা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে দেখেছি। তাঁর কাছে আমাদের প্রত্যাশা অনেক।”

শোডাউন ও লিফলেট বিতরণকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

👁️ 16 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *