সোনারগাঁয়ে সাংবাদিক শফিকুলকে গ্রেপ্তারের প্রতিবাদ বিআরজেএ’র

সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাংবাদিক হাজী শফিকুল ইসলামকে জামায়াত-শিবিরের নাশকতার একটি মামলায় ফাঁসিয়ে দেয়া হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে। বর্তমানে ওই মামলায় সে গ্রেফতার হয়ে নারায়ণগঞ্জ জেল হাজতে রয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আলোকিত বাংলাদেশ পত্রিকার সাবেক সোনারগাঁ উপজেলা প্রতিনিধি হাজী শফিকুল ইসলামের স্ত্রী সোনিয়া আক্তার এ দাবি জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক শফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ উজ্জল ও মেয়ে নাদিয়া ইসলাম কামনাসহ পরিবারের বিভিন্ন সদস্যরা।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন(বিআরজেএ)র পক্ষ থেকে চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন অবিলম্বে সাংবাদিক শফিকুলকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।


বিজ্ঞাপন
👁️ 158 News Views