
জাকির হোসেন, বেনাপোল (শার্শা) : যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম ইয়াবা ট্যাবলেটের ভাঙ্গা ও গুড়া অংশসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা।

আটক আসামী হলেন,বেনাপোল পোর্টথানাধীন ভবেরবেড় পশ্চিমপাড়া গ্রামের মইদুল ইসলামের স্ত্রী তানজিলা বেগম (৩০)।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) রাত ১ টার সময় পুলিশ জানায়,শার্শা থানাধীন লাউতাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে, শুক্রবার ১৩ নভেম্বর দুপুর তিনটার সময় শার্শা থানাধীন ৯নং উলাশী ইউনিয়নের অর্ন্তগত লাউতাড়া গ্রামস্থ লাউতাড়া টু গয়ড়া গামী পাঁকা রাস্তায় লাউতাড়া ব্রিজের উপর অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করে।

আটককৃত আসামী হেফাজত হতে জব্দতালিকা মূলে জব্দকৃত আলামত ১০০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম ইয়াবা ট্যাবলেটের ভাঙ্গা ও গুড়া অংশ সহ থানায় হাজির হয়ে আটক আসামী বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করেন।

বিজ্ঞাপন
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,উক্ত ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।তৎপ্রেক্ষিতে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
