বিক্ষোভে উত্তাল গোপালগঞ্জ, প্রেসক্লাবে হামলা ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে ১৫ নভেম্বর রবিবার সকাল ১১ টা হতে গোপালগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শহরে প্রবেশ করে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে দোকানপাট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। শহরের প্রধান প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ সময় পুলিশ কে নিষ্ক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়।


বিজ্ঞাপন

এক পর্যায়ে বিক্ষোভকারীরা প্রেসক্লাবে পেট্রল বোমা হামলা ও প্রেসক্লাবে ঢুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাংচুর করে। আওয়ামিলীগের নেতাকর্মিরা মিছিল করে গিয়ে দীর্ঘদিন বন্ধ থাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে উল্লাস প্রকাশ করে।

শেখ হাসিনার প্রত্যাবর্তনকে ঘিরে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। এরই অংশ হিসেবে হিসেবে আজ রবিবার দুপুরে লগি বৈঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এসে অবস্থান নেয়।

বিক্ষোভের একপর্যায়ে উশৃঙ্খল কর্মীরা কলেজের মূল ফটকের সামনে এসে ‘গোপালগঞ্জ সরকারি কলেজ’ লেখা নামফলকটি ভেঙে ফেলেন। পরবর্তীতে সেখানে পূর্বের নাম ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেয়।


বিজ্ঞাপন

পরে গেটের সামনের প্রধান সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন নেতাকর্মীরা। এছাড়াও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে প্রেসক্লাব ও পৌরসভার সামনের সড়কসহ বিভিন্ন স্থানে। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।


বিজ্ঞাপন

পরে বিক্ষোভকারীরা ব্যাংক পাড়াস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় এগিয়ে তালা খুলে ভিতরে প্রবেশ করে স্লোগান দেয়।
বিক্ষোভ মিছিল থেকে শহরের বিভিন্ন স্থানে টাঙ্গানো বিএনপি’র ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে। পুলিশের এপিসিতে লিখে দেয় জয় বাংলা স্লোগান।

পুরো জেলা শহর জুড়ে তৈরি হয় অচলাবস্থা। পুরো বিক্ষোভ মিছিল চলাকালে কোন ধরণের ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি পুলিশকে। তবে শনিবার রাত থেকে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা গুলোর সামনে মোতায়েন করা হয় পুলিশ। এর আগে গত গত ১০ নভেম্বর জেলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

অপরদিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাদি চত্তরর নাম ফলক ভেঙে সেখানে টাঙানো হয়েছে মুক্তিযুদ্ধ চত্তরের নাম ফলক।

এর আগে সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে লগি বৈঠা হাতে মিছিল নিয়ে শহরের আশপাশে জড় হতে থাকে হাজার হাজার নেতাকর্মী।

👁️ 12 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *