নিজস্ব প্রতিনিধি : আব্দুল মোমেন পিপিএম, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের সভাপতিত্বে মুন্সীগঞ্জ জেলা পুলিশের বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের নির্মাণাধীন ভবন ও স্থাপনা সমূহের নির্মাণ কাজের গুনগতমান নিশ্চিতকরণ সহ যথা সময়ে নির্মাণ কাজ সম্পূন্ন করার লক্ষ্যে ঠিকাদারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর), মোঃ আদিবুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী রাশেদ আহসান, গণপূর্ত বিভাগ, মুন্সীগঞ্জসহ সকল নির্মাণাধীন ইউনিট ইনচার্জ ও ঠিকাদারগণ।

👁️ 117 News Views
